নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা তাজ উদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনা করেছেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
তাজ উদ্দিন আহমদ ম্যানহাটন বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে। তিনি বিএনপি নেতা ইমতিয়াজ আহমদ বেলালের বড় ভাই।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক বিবৃতিতে আহবাব চৌধুরী খোকন ও ফয়েজ চৌধুরী তাজ উদ্দিন আহমদের আশু আরোগ্য কামনা করেন। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য দোয়া করেন।