রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রবাস নিউজ

বাংলাদেশ সোসাইটির নির্বাচন: ব্রঙ্কস কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিনিধি • ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ রাত • পঠিত: ৮৪ বার
বাংলাদেশ সোসাইটির নির্বাচন: ব্রঙ্কস কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠক

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে ব্রঙ্কস কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে নির্বাচন কমিশন। গত ২১ অক্টোবর ব্রঙ্কসের হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নির্বাচন কমিশনার বদরুল খান। নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্রঙ্কস কেন্দ্রের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশ নেন।

ব্রঙ্কস কেন্দ্রের তিন প্রিসাইডিং অফিসার মো. আমিনুল হক চুন্নু, মোহাম্মদ এ করিম ও ফয়েজ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া পোলিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুর রহিম, সুহেব আহমদ, ফারনিস আক্তার, মাকসুদা আহমদ, সালমা সুমি, জিয়াউল হক জামিল, তাসনুভা হক, রাইদা চৌধুরী, আকিদা চৌধুরী ও এ্যানজেলিনা মায়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বিশ্বস্ততা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকার গুরুত্বও সভায় তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp