রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রবাস নিউজ

ইতালিতে ফেঞ্চুগঞ্জের প্রবাসী শহীদুজ্জামানের মৃত্যু, শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট • ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ রাত • পঠিত: ৫৭ বার
ইতালিতে ফেঞ্চুগঞ্জের প্রবাসী শহীদুজ্জামানের মৃত্যু, শোকের ছায়া
ইতালির মিলানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরের বাসিন্দা ও ইতালিপ্রবাসী শহীদুজ্জামান শহীদ। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে মিলানের নিগোয়ার্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ধরে ইতালির মিলানে বসবাস করছিলেন শহীদুজ্জামান। তাঁর মৃত্যুর খবরে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্ত্রী ও তিন কন্যাসহ স্বজনদের রেখে গেলেন

শহীদুজ্জামান শহীদ মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে, তিন ভাই ও এক বোন রেখে গেছেন। তাঁর ভাই-বোনদের মধ্যে তিনি ছাড়া অন্যরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত শহীদুজ্জামানের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আহবাব চৌধুরী খোকনের শোক প্রকাশ

শহীদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি, লেখক ও সমাজকর্মী আহবাব চৌধুরী খোকন।

সংবাদপত্রে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp